আমার মামা-চাচা বড় নেতা নাই আমি কৃষকের ছেলে, জনসভায় লিয়াকত আলী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বৎসর উদযাপন উপলক্ষে বাঁশখালী উপজেলা মজলুম বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে চট্টগ্রামের বাঁশখালীতে এক জনসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ নভেম্বর) উপজেলার জলদী পাইলট হাইস্কুল মাঠে বিএনপি নেতা সরওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান লিয়াকত আলী।
লিয়াকত আলী বলেন, রাজনৈতিক জীবনের ৪২ বছরে দল থেকে আমি কিছু পাইনাই, কলেজ জীবনে জামায়াতের মার খেয়েছি, আওয়ামী লীগের মার খেয়েছি, জাতীয় পার্টির মার খেয়েছি,গত ১৭ বছরের আওয়ামী ফ্যাসিস্ট আমলে জেল-জুলুমের শিকার হয়েছি, অনেক মামলার আসামি হয়েছি, আমাকে গ্রেফতার করার জন্যে পুলিশ যেতো, কিন্তু গণ্ডামারার শত শত মানুষ আমাকে রাতদিন পাহারা দিত, কিন্তু ঢাকা থেকে ডিবি পুলিশ আমাকে গ্রেফতার করার পর শোনেরেস্ট দেখিয়ে বাঁশখালীতে আনা হয়েছিল, রিমান্ডের নামে আমাকে থানায় শুয়াই রেখে আমার বাড়ী থেকে অস্ত্র উদ্ধারের নাটক সাজিয়ে আমার উপর নির্যাতন করা হয়েছে। বাঁশখালীতে আমার চেয়ে বেশি মামলা খেয়েছে এবং জেল-জুলুমের শিকার হয়েছে বিএনপিতে এমন ব্যক্তি কে আছে? বিএনপি থেকে আমাকে ধানের শীষে নমিনেশন দেয়ার যে প্রত্যাশা জনগণের ছিলো সেই প্রত্যাশা পুরণ হয়নাই, আমার টেনে উপরে তোলার জন্য আমার কোনো মামা-চাচা বড় নেতা নাই, আমি মধ্যবিত্ত এক কৃষকের ছেলে। বাঁশখালীর জনসাধারণ আমার সাথে আছে,দলের হাইকমান্ডের কাছে আমার অনুরোধ এখনও সময় আছে, আমাকে কঠোর হতে বাধ্য করবেননা বলে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এনেতা আরও বলেন, দল থেকে যদি আমাকে ধানের শীষে নমিনেশন দেওয়া না হয় তাহলে আমি কি করবো? কি নির্বাচন করবো? উপস্থিত জনতাকে হাত উঁচিয়ে বলতে বললে সবাই হাত উঠিয়ে হ্যাঁ বলার পর নির্বাচন করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন লিয়াকত।
বিএনপি নেতা মোস্তাক আহমদ ও ওয়াহহাব চৌধুরীর যৌথ সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলানা আতিকুর রহমান ফারুকী, চট্টগ্রাম জেলা জজ কোর্ট এডিশনাল প্রসিকিউটর এডভোকেট মহিউদ্দিন সিকদার, হাজী জাবের আহমদ, কাজী মফিজুর রহমান, নুরুল আলম, মুনতাসির আল- মামুন (দুলাল), মোঃ মহসিন, আলী নবী মেম্বার, কাজী মোস্তাক আহমেদ, মোঃ আলমগীর, রফিক আহমদ, আতাউর রহমান, মোঃ নজরুল, এজিএস আসিফ মাহমুদ, আহমদ নুর আমেরী, নেজাম উদ্দীন, জাবেরুল ইসলাম, আশিকুর রহমান, শফিউল আলম, মোঃ মুবিন, মোঃ কামরুল মেম্বার, মোঃ দিলদার, হেলাল উদ্দিন সিকদার, মোঃ কায়কোবাদ, আবু বক্কর সিকদার, আজাদ চৌধুরী, ছাত্রদল নেতা মোঃ ওয়াহিদ, মোঃ কামাল উদ্দীন, নুরল আলম সিকদারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বেশ কিছু নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি