ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্বচ্ছ ও আইনসম্মত ক্রয়ের আহ্বানঃ বিএমইউতে ক্রয় আইন ও নীতিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ২:৫৮

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর অর্থ ও হিসাব অফিসের উদ্যোগে “পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট রুলস ২০২৫” বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। রবিবার ২৩ নভেম্বর ২০২৫ তারিখে বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন প্রো–ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ এবং সভাপতিত্ব করেন বিএমইউর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান (রতন)। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) আফরোজা পারভীন এবং ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট–এর চিফ ইনস্ট্রাক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্রয় কার্যক্রমে সংশ্লিষ্ট ৪০ জন শিক্ষক ও কর্মকর্তা এতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, ক্রয় কার্যক্রম রোগীর কল্যাণ, চিকিৎসা শিক্ষা ও গবেষণার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই ক্রয় হতে হবে স্বচ্ছ, আইনসম্মত ও দুর্নীতিমুক্ত। তিনি বলেন, “কিছু কর্মকর্তা জটিলতা বা নিয়মের ভয়ে ক্রয় কার্যক্রম থেকে বিরত থাকেন, যা সঠিক নয়। নিয়ম জানা এবং নিয়ম মানার মাধ্যমে জরুরি যন্ত্রপাতি ক্রয় ও মেরামতসহ প্রয়োজনীয় সব কাজ করা সম্ভব। আইন বাধা নয়, আইন উন্নয়নের পথনির্দেশক।” তিনি সকল কর্মকর্তাকে ক্রয়ের দায়িত্ব গ্রহণে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ–পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মাসুদ আলম, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ আবু নাজির, অডিট অ্যান্ড একাউন্টস অফিসার মোঃ আব্দুল মতিন, সেকশন অফিসার (অর্থ ও হিসাব) শামীম আহম্মদসহ শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ