নরসিংদীতে ভূমিকম্প: ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে অপেক্ষা বিশেষজ্ঞ দলের
মাধবদীতে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর তিন দিন পেরিয়ে গেলেও নরসিংদীতে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। জেলা প্রশাসকের প্রাথমিক তথ্যানুসারে, সরকারি-বেসরকারি মিলে শতাধিক স্থাপনা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে নরসিংদী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, আগামী বুধবার ঢাকা থেকে বুয়েটের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত ভবনগুলো সরেজমিন পরিদর্শন করবে। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা জানা যাবে।
জেলা প্রশাসক আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা ও ক্ষতির পরিমাণ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নরসিংদীর বহু বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবন বিল্ডিং কোড মেনে নির্মিত হয়েছে কি না, তা যাচাই করা হবে। ভবিষ্যতে সবাইকে বিল্ডিং কোড মানতে হবে বলেও অনুরোধ জানান তিনি।
ভূমিকম্পের আগাম পূর্বাভাস না থাকায় কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানান ডিসি।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা সিভিল সার্জন, ছয় উপজেলার ইউএনও, পৌরসভার প্রশাসকসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে প্রথম ভূমিকম্পের পর শনিবার সকাল ও সন্ধ্যায় আরও দুটি ধাক্কা অনুভূত হয়। তিন দফার সবগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
প্রথম ধাক্কায় জেলা প্রশাসকের কার্যালয়, সদর ইউএনও কার্যালয়ের পুরাতন ভবন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪টি আবাসিক ভবন, সার্কিট হাউস, তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বহু সরকারি-বেসরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এতে শতাধিক মানুষ আহত হন এবং ৫ জনের মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ