দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশ
ঘরবন্দী জীবনে স্বস্তি, রায়গঞ্জে দুইজনকে হুইল চেয়ার প্রদান
দৈনিক সকালের সময়সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিরাজগঞ্জের রায়গঞ্জে মানবেতর জীবনযাপন করা শিশু হানজালা ও রফিকুল ইসলাম অবশেষে হুইল চেয়ার পেয়েছেন।
এর আগে দৈনিক সকালের সময়সহ কয়েকটি স্থানীয় ও অনলাইন পত্রিকায় প্রতিবন্ধী রফিকুল ইসলাম এবং শিশু হানজালার দুর্দশা নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি মানবিক সংগঠন ‘প্রচেষ্টা সবার জন্য’-এর প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানির নজরে আসে। পরে রবিবার (২৩ নভেম্বর) দুপুরে হাউজ অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে তিনি নিজেই দু’জনের হাতে হুইল চেয়ার তুলে দেন।
হুইল চেয়ার প্রদানকালে প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি বলেন,
“মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করি। গণমাধ্যমে খবরটি দেখার পর বিষয়টি আমাকে গভীরভাবে নাড়া দেয়। হানজালা ও রফিকুলের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের সমাজে অসহায় মানুষের সংখ্যা কম নয়, সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অনেক মানুষই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”
চান্দাইকোনা ইউনিয়নের তবাড়িপাড়া এলাকার রফিকুল ইসলাম এবং ঘুড়কা ইউনিয়নের লাঙ্গলমুড়া গ্রামের শিশু হানজালা নতুন হুইল চেয়ারে বসে প্রথমবারের মতো স্বস্তির শ্বাস ফেলেন।
হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত রফিকুল ইসলাম বলেন, “হুইল চেয়ারের অভাবে দীর্ঘদিন ধরে ঘরবন্দী জীবন কাটাচ্ছি। এই চেয়ারটি আমার খুব প্রয়োজন ছিল। এখন থেকে বাইরে বের হতেও পারবো।” তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিশু হানজালার নানা জানান, অর্থের অভাবে তারা হুইল চেয়ার কিনতে পারেননি। সংবাদ প্রকাশের পর এ সহায়তা পাওয়ায় তিনি স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশুটির নানীও হঠাৎ পাওয়া এ সহায়তায় আনন্দ প্রকাশ করেন।
স্থানীয়রা বলেন, সংবাদমাধ্যমে খবর প্রকাশের ইতিবাচক ফলেই এই মানবিক সাড়া পাওয়া গেছে। তারা এ উদ্যোগকে সমাজে অনুকরণীয় উদাহরণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এমএসএম / এমএসএম
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার