ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ৪:২৮

"গণমাধ্যমের কর্মীদের কল্যাণে সর্বদা সিআরএ" এই স্লোগানে সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উৎসব মুখর ও আনন্দের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে অনুষ্ঠিত হয়েছে। সিআরএ সভাপতি সোহাগ আরেফিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য, সিনিয়র জার্নালিস্ট ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকত,অ্যাডিশনাল এস.পি শেখ মোঃ সেলিম, উদ্ভোধক ছিলেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী,বিশেষ অতিথি ছিলেন বিএনসি মুখপাত্র গৌরাঙ্গ দেবোনাথ অপু, আরজেএফ এর চেয়ারম্যান জহিরুল ইসলাম, মোহনা টেলিভিশনের নিউজ এডিটর 
আবু আবিদ, সিআরএ' র উপদেষ্ঠা মাসুম বিল্লাহ ফারদিন। বক্তব্য রাখেন সাংবাদিক ও কলামিস্ট কামাল পারভেজ, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির, মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী শাহীন সিআরএ'র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন,সাংবাদিক সাইফুদ্দিন রমিজসহ আরো অনেকেই। 

এ সময় প্রধান অতিথিসহ অন্যান্যরা কেক কেটে সিআরএ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় ও সিআরএ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন। 
এর আগে বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‌্যালি মাধ্যমে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হয়।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত