ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ৪:৩৭

ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট) ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি সতর্ক করে বলেছেন, ভুমিকম্প কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে গভীর সতর্কবার্তা। হুজুর বলেন, এমন মুহূর্তে মানুষের দায়িত্ব হলো দ্রুত তাওবা করা, আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা, বেশি বেশি ইস্তেগফার পাঠ করা এবং আত্ম-সমালোচনায় মগ্ন থাকা।
তিনি কোরআনের বিভিন্ন আয়াতের আলোকে বলেন, জনপদের অধিবাসীরা কি নির্ভয় হয়ে গেছে, আল্লাহর আজাব রাতারাতি তাদের কাছে আসে না, বরং গভীর ঘুমে তাদেরকে ধ্বংসের মুখোমুখি করা হয় (সুরা আরাফ-৯)। এছাড়াও কোরআনে উল্লেখ আছে, তোমাদের উপর যত বিপদ আসে তা কেবল তোমাদের নিজের কর্মফলের কারণে, অথচ আল্লাহ অনেক অপরাধ ক্ষমা করে দেন (সুরা শুরা-৩০)।
ভূমিকম্পকে বোঝাতে কোরআনে ‘জিলজাল’ ও ‘দাক্কা’ শব্দ ব্যবহার করা হয়েছে। জিলজাল মানে কম্পনের সৃষ্টি হওয়া, আর দাক্কা মানে প্রচণ্ড শব্দের অভিঘাতে কেঁপে ওঠা।
রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন, এই উম্মত ভূমিকম্প, বিকৃতি এবং পাথর বর্ষণের সম্মুখীন হবে, যখন গায়িকা ও বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে এবং মদপান বৃদ্ধি পাবে (তিরমিজি ২২১২)। কিয়ামত যত নিকটবর্তী হবে, ভুমিকম্প তত ঘনঘন ঘটবে। আল্লাহ তায়ালা বলেন, ওহে মানবজাতি! তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয় কেয়ামতের সময় ভূমিকম্প হবে ভয়াবহ (সুরা হজ-১,২)।
হাদিসে ভুমিকম্পের কারণ হিসেবে বর্ণিত হয়েছে – অবৈধ সম্পদ অর্জন, আমানতের খেয়ানত, জাকাতকে জরিমানা ভাবা, ধর্মহীন শিক্ষা, আত্মীয়তার অবহেলা, মসজিদে অশালীন কথা বলা, অযোগ্য ব্যক্তির নেতৃত্ব ইত্যাদি (তিরমিজি ১৪৪৭)।
বড় হুজুর মাওলানা আব্দুল ওয়াহাব (কাছাইট) মানুষকে আহ্বান জানান, পাপাচার থেকে তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসা এবং বেশি বেশি তাওবা ও ইস্তেগফার পাঠ করা অত্যন্ত জরুরি।

এমএসএম / আবিদ রহমান

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা