ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ২৩-১১-২০২৫ দুপুর ৪:৪২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ে গরিব, মেধাবী ও এতিম শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের হলরুমে উদয় এইড ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৩০ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে আটজন শিক্ষার্থীকে “বেস্ট স্টুডেন্ট” হিসেবে বিশেষ ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে এডহক কমিটির সভাপতি এডভোকেট মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক কৃষিবিদ মফিজুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মো. জাহাঙ্গীর, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি শেখ শাদী ভূঁইয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেগম তাসলিমা আবেদা, অভিভাবক সদস্য ইকবাল হোসেন, সমাজসেবক কাউছার আলম বায়তুল ও সিনিয়র শিক্ষক ইমাম হোসেন। পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও অনুষ্ঠানে যোগ দেন।

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ