হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু
কুড়িগ্রামের চিলমারী মডেল থানায় কর্তব্যরত এক উপ-পরিদর্শক (এসআই) হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৩ নভেম্বর) রাত ১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। মারা যাওয়া পুলিশ সদস্যের (এসআই) নাম মো. আসাদুজ্জামান। তার বিপি নং- ৮১০৪০৪৭০৫৮। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকার মোঃ হামিদুল হকের ছেলে। জানা গেছে, গেল রাত সাড়ে ১০ টার দিকে আসাদুজ্জামান হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। এসময় আশেপাশে থাকা সহকর্মীদের বিষয়টি বললে তাৎক্ষণিক এম্বুলেন্স ডেকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা করার পরে তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মৃত পুলিশ সদস্যকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুড়িগ্রাম পুলিশ লাইনে নিয়ে আসা হয়। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম জানান, পুলিশ সদস্যের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছিনা। তার পরিবারকে শান্তনা দেবার ভাষা নেই। আমরা সকলে তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসি করেন।
এমএসএম / এমএসএম
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল