ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ২৩-১১-২০২৫ বিকাল ৫:৪

পটুয়াখালী প্রেসক্লাবের গৌরবময় ৬৪ বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী–২০২৫ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় সঙ্গীত, শোভাযাত্রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। গতকাল শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জাকির হোসেনের সভাপতিত্বে হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সঞ্চালনা করেন সদস্য সচিব অধ্যাপক গোলাম রহমান। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন, শোভাযাত্রা এবং আকাশে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। একাত্তরের বীর শহীদ ও ২০২৪ সালের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেন সাংবাদিক ও অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়জিদ পান্না, এ.বি. পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) ডা. ওহাব মিনার এবং সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু। এছাড়া পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস ও নির্মল কুমার রক্ষিত, কাজী সামসুর রহমান ইকবাল এবং গোলাম কিবরিয়াসহ আরও অনেকে বক্তব্য রাখেন। উৎসবে রাজনৈতিক, আইনজীবী, সাংস্কৃতিক ও সাহিত্যিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, প্রেসক্লাব সদস্যসহ তিন শতাধিক মানুষ অংশ নেন। হীরক জয়ন্তীর অংশ হিসেবে মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, গোলাম কিবরিয়া, স্বপন ব্যানার্জী, শংকর লাল দাস, কাজী সামসুর রহমান, অ্যাডভোকেট জাকির হোসেন, কাজল বরণ দাস ও কে.এম. এনায়েত হোসেনসহ নয় সাংবাদিকের পরিবারকে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। সন্ধ্যার পর দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত হয় সাংবাদিক পরিবারের সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে নাচ, গান, কবিতা, দলীয় নৃত্য পরিবেশন করা হয়।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান