মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা
সারাদেশের মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করেছে সরকার। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “যারা মসজিদে দায়িত্ব পালন করে জাতিকে সেবা দিয়ে যাচ্ছেন, তাদের সুরক্ষায় সরকার সবসময় কাজ করছে।”
রবিবার (২৩ নভেম্বর) সকালে কুমিল্লা টাউন মাঠে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের ইমাম–খতীব সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা জানান, সারা দেশে মডেল মসজিদের অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করা হবে। একই সঙ্গে মসজিদের খেদমতে নিয়োজিতদের একটি নীতিমালার আওতায় আনা হবে, যাতে তারা কোনো বৈষম্যের শিকার হলে আইনগত সুরক্ষা পেতে পারেন।
তিনি আরও বলেন, ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং সরকার সুন্দর একটি নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে।
সম্মেলনে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কুমিল্লা মহানগর সভাপতি শায়খ আবদুল্লাহ আল মামুন মোস্তফী এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ মুফতি শামীম মজুমদার, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব মুফতি শরীফ উল্লাহ তারেকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৬ আসনের জামায়াত পার্থী কাজী দ্বীন মোহাম্মদ, মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এই সময় দোয়া মুনাজাত পরিচালনা করেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আল্লামা শাহ্ ছালাহ উদ্দীন পীর সাহেব নানুপুরী।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied