ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১১-২০২৫ রাত ৯:৪০

ঈশ্বরদীতে আত্মহত্যার উদ্দেশ্যে রেল লাইনের উপর ঝাঁপিয়ে পড়ে জাহাঙ্গীর সরদার (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পৌর শহরের পোষ্ট অফিস এলাকার মৃত ঈমান আলী সরদারের ছেলে। রবিবার দুপুরে ঈশ্বরদী-পাকশী রেল লাইনের ঈশ্বরদী রেলওয়ে গেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গোপালগঞ্জের গোবরা ও রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ঐ সময়ে রেলওয়ে গেট এলাকায় পৌঁছালে তিনি দৌঁড়ে এসে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন। এতে তার দেহটি দ্বিখন্ডিত হয়ে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঈশ্বরদী জি আর পি থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। আইনানুগ সকল প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা