ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

টঙ্গী–কাশিমপুরে জাল খতিয়ান সিন্ডিকেটের কবলে ৪৮ পরিবার, সড়ক অবরোধ করে কাফনের কাপড়ে অবস্থান


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ১:২৬

টঙ্গী রাজস্ব সার্কেল ও কাশিমপুর ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে জাল খতিয়ান, ভুয়া দলিল, অতিরিক্ত নামজারি, মিথ্যা প্রতিবেদন ও মামলা বাণিজ্যের অভিযোগ তুলেছেন গাজীপুরের গোবিন্দবাড়ি মৌজার ৪৮টি পরিবার। দীর্ঘদিনের ভূমি হয়রানির প্রতিবাদে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় ভুক্তভোগীরা গাড়ি চলাচলের রাস্তা বন্ধ করে মাটিতে বসে পড়েন ও শুয়ে থাকেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন—“গাড়ি চলবে না, যদি চলে তবে আমাদের লাশের ওপর দিয়েই চলতে হবে।”

অভিযোগকারীরা জানান, তাদের ১১৪২০৯৫৭ নম্বর নামজারি আবেদনটি নয় মাস ধরে অকারণে স্থগিত রাখা হয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ মোকদ্দমার একটি প্রতিবেদন চার মাস ঝুলিয়ে রেখে পরবর্তীতে ভুয়া তথ্যের ভিত্তিতে জোতে জমি নেই দেখিয়ে ৮৬৭৯৫৯৭৯৫ নম্বর নামজারি আবেদন বাতিল করা হয়। ভুক্তভোগীদের দাবি—এসব কারসাজির সহায়তায় হযরত ও মান্নান গং একটি ভূমিদস্যু চক্র তাদের জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

তাদের আরও অভিযোগ, গোবিন্দবাড়ি মৌজার নামে ২০১০ ও ২০১২ সালের এসএ ১৫৪ নম্বর খতিয়ান এবং ১৯৮৬ সালের দুটি দলিল রেকর্ড রুম ও সাব-রেজিস্ট্রি অফিসে পাওয়া যাচ্ছে না। অভিযোগকারীদের দাবি—এই নথিগুলো ইচ্ছাকৃতভাবে গায়েব করে জাল কাগজপত্র তৈরি করা হয়েছে। ২০১০ সালে জব্দ করা একটি জাল খতিয়ানও টঙ্গী অফিস থেকে রহস্যজনকভাবে অদৃশ্য হয়েছে।

এ ছাড়া কাশিমপুর ভূমি অফিসের সাবেক নায়েব অবসর নেওয়ার পরও গোপনে অফিসে কাজ করে পুরনো তারিখে নানা অনিয়ম করেছেন বলে অভিযোগ রয়েছে। একইভাবে ৬ অক্টোবর ভোর ৩টায় বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়ে অস্বাভাবিক নোটিশ পাঠানো হয়, যা ভুক্তভোগীদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্য ছিল বলে তারা দাবি করেন।

পরিবারগুলো আরও বলেন, মোকদ্দমায় নিজেদের পক্ষে রায় পাওয়ার পরও দুই বছর ধরে রেকর্ড সংশোধন আটকে রাখা হয়েছে। এই সুযোগে ভূমিদস্যুরা তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়, যাতে কয়েকজন আহত হন। যদিও জেলা প্রশাসকের দপ্তরে হযরত গং দাখিল করা নথিপত্র জাল প্রমাণিত হয়েছে, তবুও মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তা সেগুলো বৈধ হিসেবে প্রতিবেদন দিয়েছেন।

ভুক্তভোগী ৪৮ পরিবারের দাবি—ঝুলে থাকা নামজারি ও মোকদ্দমার দ্রুত নিষ্পত্তি, গায়েব হওয়া নথির তদন্ত, জাল নথি প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের অপসারণ এবং হামলাকারীদের আইনের আওতায় আনা।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান