ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

তানোরে ধানকাটা-আলু রোপণে ব্যস্ত কৃষকরা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৪-১১-২০২৫ দুপুর ১:৩১

কৃষিপ্রধান রাজশাহীর তানোর উপজেলায় শুরু হয়েছে রোপা আমন ধান কাটা ও মাড়াই। মাঠে মাঠে সোনালি রঙে পাকতে থাকা ধান কাটায় এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অন্য বছরের তুলনায় এ মৌসুমে বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে দেখা যাচ্ছে স্বস্তির হাসি। তবে ধানের দাম কমে যাওয়ার শঙ্কায় অনেকেই উদ্বিগ্ন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব খেতেই একসঙ্গে চলছে ধান কাটা। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফলন ভালো হয়েছে। সেই সঙ্গে ধান কাটার পরপরই একই জমিতে শুরু হয়েছে আলু রোপণের তোড়জোড়।
শস্যচক্রের এ পরিবর্তনের কারণে আলুর জমির টেন্ডার মূল্যও কমে গেছে। অন্য বছর বিঘা প্রতি ১২-১৪ হাজার টাকার জমি এবার টেন্ডার হচ্ছে মাত্র ৭-৮ হাজার টাকায়। চাষিরা বলছেন, গত বছর আলুর বাজারে বিপর্যয়ের কারণে অনেকেই এবার ঝুঁকি কমাতে চাইছেন।

পাঁচন্দর ইউনিয়নের যশপুর গ্রামের কৃষক সাবের আলী বলেন, ‘আমি ১৭ বিঘা জমিতে রোপা আমন চাষ করেছি। প্রতি বিঘায় ৩২ থেকে ৩৫ মণ পর্যন্ত ফলন পাচ্ছি। ফলন ভালো হলেও ধানের দাম নিয়ে শঙ্কায় আছি।’
একই গ্রামের কৃষক ইনছান পারভেজ বলেন, ‘আমার জীবনে কখনো এত ফলন দেখিনি। ১২ বিঘায় প্রায় সাড়ে ৩০০ মণ ধান পেয়েছি। কিন্তু বাজারে ধানের দাম খুবই কম। মণ প্রতি অন্তত হাজার টাকার ওপর দাম হলে কৃষকের ঘুরে দাঁড়ানো সহজ হতো।’

তানোর পৌরসভার আমশো এলাকার প্রসিদ্ধ আলুচাষি আলহাজ্ব মোকসেদ মোল্লা  জানান, ৩০ বছর ধরে আলু চাষ করে আসছেন তিনি। গত বছর বড় ধরনের লোকসান গুনতে হলেও এবার ২৫০ বিঘা জমিতে আলু চাষের প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, ‘হঠাৎ করে আলুর দাম বাড়ায় বীজ আলুর দামও বেড়েছে। তবুও এ বছর আশানুরূপ চাষ করব।’

তানোর উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২২ হাজার ৪৩৫ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ২১ হাজার ৩৮৭ হেক্টরে। এ বছর আমনের উৎপাদন গতবারের তুলনায় বেশি হলেও বাজারদরে কৃষকরা কিছুটা হতাশ। অন্যদিকে আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার হেক্টর জমিতে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান