তারাগঞ্জে এমপি পদপ্রার্থী এটিএম আজহারুল ইসলামের মতবিনিময় সভা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জনসমর্থন বাড়াতে গণসংযোগ জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাহী পরিষদ সদস্য ও এটিএম আজহারুল ইসলাম। এমপি প্রার্থী নির্বাচনী প্রচারণার ধারাবাহিকতায় তিনি রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের তারাগঞ্জ বাজারে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) কর্তৃক আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে তারাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো:মোশারফ হোসেন লেবু মিয়া।
এ সময় বক্তব্য রাখেন তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম , মো: নাজিমুদ্দিন শেখ, রংপুর সুরা সদস্য আব্দুল হান্নান, উপজেলা জামাতের আমির এস এম আলমগীরসহ ইউনিয়ন ও উপজেলা জামায়াতের ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। মতবিনিময় সভায় এটিএম আজহারুল ইসলাম বলেন, জনগণের ওপর অত্যাচার, নির্যাতন ও জুলুম চালিয়ে কোনো সরকারই বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। এর উদাহরণ হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার।খুনি হাসিনার নির্দেশে জুলাই বিপ্লবে আমার ছোট-ছোট ভাইদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমাকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়েও মারতে চেয়েছিল সেই খুনি হাসিনা।
কিন্তু আল্লাহর রহমতে ফাঁসির মঞ্চ থেকে আজ আপনাদের সামনে এই সমাবেশের মঞ্চে হাজির হয়েছি। এই সম্মান একমাত্র আল্লাহপাকই দিয়েছেন আমাকে।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা বর্তমানে ভারতে বসে আবারও বাংলাদেশে অপতৎপরতা চালানোর চেষ্টা করছে।দেশের স্বার্থে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে। দুর্নীতি-মুক্ত সমাজ গড়াই আমাদের লক্ষ্য জনগণের কল্যাণে জামায়াতের নীতিগত অবস্থান তুলে ধরে তিনি বলেন,আমাদের দল সবসময় জনগণের কল্যাণে কাজ করে এসেছে। দুর্নীতি, লুটপাট ও স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আপসহীন।
ক্ষমতায় এলে দীর্ঘদিন উন্নয়ন থেকে বঞ্চিত মানুষের অধিকার পুনরুদ্ধার করা হবে। তিনি আরও বলেন,জনগণের করের টাকা জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। উন্নয়ন হবে সমানভাবে। কোনো শ্রেণি বা এলাকার প্রতি বৈষম্য থাকবে না।
আমরা চাই আদর্শিক নেতৃত্ব, যারা অন্যায়ের কাছে মাথানত করবে না। জনগণ সহযোগিতা করলে ন্যায়বিচার, সমতা ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা সক্ষম হবো।
তারাগঞ্জ–বদরগঞ্জ অঞ্চলের উন্নয়ন, কৃষি-বান্ধব নীতি, বাজার-বান্ধব অবকাঠামো এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করা হবে।
সভা শেষে তিনি ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা