সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান হিসাবে মোহাম্মদ আব্দুল মান্নান এর আইসিবি ইসলামী ব্যাংকে যোগদান
দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার মোহাম্মদ আব্দুল মান্নান সম্প্রতি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান হিসাবে আইসিবি ইসলামী ব্যাংকে যোগদান করেছেন। প্রথিতযশা এই ব্যাংকার এর পূর্বে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি ও সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসির মতো দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোতে প্রধান কার্যালয় ও শাখাগুলোতে বিভাগীয় প্রধান, সহ-বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও ডিপার্টমেন্ট ইনচার্জ হিসাবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপনা, জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনা, এসএমই ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং ও ইসলামী ব্যাংকিং ডিভিশনে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলাধীন কাথারিয়া ইউনিয়নের কোটপাড়া গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ: তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো ও বিইউপি
বিএমইউতে জাতীয় শিশু ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে র্যালি
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের