ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ২৪-১১-২০২৫ বিকাল ৫:২৫

হালদা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালুভর্তি ড্রেজার চলাচলের অভিযোগে মদুনাঘাট এলাকা থেকে একটি ড্রেজার জব্দ করেছে স্থানীয় প্রশাসন ।

সোমবার দুপুরে  উপজেলা ভূমি সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) শাহেদ  আরমান নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। 
অভিযানে ৩ ব্যাক্তিকে  ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, মো: ইব্রাহিম, পিতা: ইউছুপ ব্যাপারী, মো: হান্নান, পিতা: আবদুল মালেক,মো: সবুজ, পিতা: আজিজুল হক ব্যাপারী।এই উপজেলা ভূমি সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) শাহেদ  আরমান জানান,অবৈধভাবে ইঞ্জিনচালিত ড্রেজার চালনার মাধ্যমে বালু উত্তোলন/পরিবহনের অপরাধে তিনজন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা  প্রদান করা হয়।হালদার জীববৈচিত্র্যের রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  শওকত আলী, নৌপুলিশ এবং হালদার সংশ্লিষ্ট পাহারাদার সহযোগিতা করেন। 

 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ