ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা


বদরুজ্জামান সুজন, নেছারাবাদ photo বদরুজ্জামান সুজন, নেছারাবাদ
প্রকাশিত: ২৪-১১-২০২৫ বিকাল ৬:১

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা। বর্তমান মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমনকে পরিবর্তন ও নেছারাবাদ থেকে বিএনপি'র প্রার্থী মনোনয়ন দেওয়ার দাবিতে সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও মশাল মিছিলসহ টানা কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। নেতাকর্মীদের দাবি, নেছারাবাদ উপজেলার মানুষের মনোভাব ও গণদাবি উপেক্ষা করে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মনোনয়ন পুনর্বিবেচনার জোর আহ্বান জানানো হচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল ১০টায় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে হাজারো মানুষ অংশ নিয়ে বিশাল সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সমাবেশ শেষে তালুকদারবাড়ি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে ইন্দুরহাট–মিয়ারহাট–পশ্চিমপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিরাট বন্দরের ব্রিজসংলগ্ন স্থানে মানববন্ধনে মিলিত হয়। বক্তারা বলেন, স্বরূপকাঠির জীবনমান উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য সহ উন্নয়ন মূলক কর্মকাণ্ডে—এই উপজেলায় বিএনপির শাসনামলে উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ফলে এলাকায় বিএনপির একটি শক্ত জনভিত্তি তৈরি হয়েছে। তাদের দাবি, এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে নেছারাবাদ উপজেলা থেকেই প্রার্থী মনোনয়ন দিতে হবে, তা–ই হলে পিরোজপুর-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে। একজন স্থানীয় হিন্দু সংখ্যালঘু বিএনপি নেতা বলেন, এই আসনে জিততে হলে নেছারাবাদ থেকে প্রার্থী দেওয়ার বিকল্প নেই। এটি বিএনপির মূল ভোটব্যাংক। এর আগে শনিবার (২২ নভেম্বর ২০২৫) রাত ৯টার দিকে সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি বদ্ধভূমির সামনে থেকে এক বিশাল মশাল মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বরূপকাঠি সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। এতে শতাধিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন—বারবার জামানত হারানো বিতর্কিত পরিবারের সদস্যকে তাঁরা আর প্রার্থী হিসেবে দেখতে চান না। পাশাপাশি বর্তমান প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও মাঠপর্যায়ের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তারা। তাদের দাবি, বর্তমান প্রার্থী দিয়ে পিরোজপুর-২ আসনে বিএনপির জয়ের কোনো বাস্তবসম্মত সম্ভাবনা নেই। তাই তৃণমূলের জনপ্রিয়, গ্রহণযোগ্য, কর্মীবান্ধব একজন নেতাকে পুনরায় মনোনয়ন দিতে হবে। বক্তারা বলেন, “দীর্ঘদিনের কর্মী-সমর্থকদের মতামতকে মূল্যায়ন করতেই আমরা এ মশাল মিছিল করেছি। কারণ তৃণমূলের জনমতকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।” ঐতিহাসিকভাবে নেছারাবাদের ‘আওয়ামী লীগের আমলে তুলনামূলক উন্নয়ন বঞ্চিত সাধারণ মানুষের দাবি ও স্থানীয় ভোটাররা অভিযোগ করেন—স্বাধীনতার পর থেকে নেছারাবাদ উপজেলা থেকে কখনো বিএনপির ধানের শীষের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়নি, অথচ এ উপজেলাই বিএনপির সবচেয়ে শক্ত ঘাঁটি এবং এখানে অধিকাংশ পরিবার দলটিকে সমর্থন করে। তাদের ভাষায়, “ভোট যেখানে বেশি, জনসমর্থন যেখানে বেশি—সেখান থেকেই প্রার্থী দেওয়া উচিত।” সাবেক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবনেতা অলি হাওলাদার বলেন, “স্বরূপকাঠির ঘরে ঘরে বিএনপির সমর্থক রয়েছে। পিরোজপুর-২ আসনে নেছারাবাদ উপজেলার ভোটার সংখ্যাই সবচেয়ে বেশি—এই ভোটারদের ভোটেই বিএনপির জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে বিরোধী দলগুলোও হেভিওয়েট প্রার্থী মাঠে নামাবে। এমন পরিস্থিতিতে স্বরূপকাঠির স্থানীয় কোনো নেতাকে প্রার্থী করা হলে বিএনপির জেতার সম্ভাবনা প্রায় শতভাগ।” বিএনপি সমর্থিত এলাকাবাসীর একটাই দাবি—নেছারাবাদ থেকেই ধানের শীষের প্রার্থী, পিরোজপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী অবশ্যই নেছারাবাদ উপজেলা থেকে দিতে হবে। স্থানীয়রা মনে করেন, এই দাবিই এখন নেছারাবাদ উপজেলার সর্বসম্মত অবস্থান।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন