গোপালগঞ্জে নবযোগদানকৃত জেলা প্রশাসকের পরিদর্শন
গোপালগঞ্জ জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই মাঠপর্যায়ে সক্রিয় তদারকির মাধ্যমে নির্বাচনী পরিবেশ শান্ত ও সুষ্ঠু রাখার লক্ষ্যে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় তিনি গত ১৯ নভেম্বর, ২১ নভেম্বর এবং অদ্য ২৪ নভেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে সোনাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়, ১০১ নং উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতপাড় দীননাথ গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়, ৫৮ নং বড় ডোমরাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়, উলপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪০ নং লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী খোরশেদ সপ্তপল্লী উচ্চ বিদ্যালয়, ২২ নং পুখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ০৪ নং বড়ফা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১ নং সুকতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র। পরিদর্শনকালে জেলা প্রশাসক ভোটকেন্দ্রগুলোর অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), গোপালগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ সদর থানা অফিসার ইন-চার্জ ও উপজেলা নির্বাচন অফিসার। জেলা প্রশাসকের এ ধারাবাহিক পরিদর্শন নির্বাচনী প্রস্তুতিকে আরও গতিশীল করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Aminur / Aminur
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ