ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সরিষাবাড়ীতে যমুনা নদীতে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী প্রতিবাদ, আটক -৪


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ১১:২৭

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৫ নং পিংনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী ফোঁসে উঠেন এবং তীব্র প্রতিবাদ করেন। সোমবার সকালে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট নামক স্থানে যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধে এলাকাবাসী এ প্রতিবাদ জানান।
বিশ্বস্ত সূত্রে প্রকাশ, সম্প্রতি কতিপয় অসৎ বালু ব্যবসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র দীর্দীঘদিন যাবৎ যমুনা নদী থেকে বালু উত্তোলন করে  ভাঙ্গন  রোধ প্রকল্প এলাকা থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ নদী ভাঙ্গন রোধ  প্রকল্প এলাকা থেকে বালু উত্তোলন করলে সরিষাবাড়ী  -  ভুয়াপুর সড়ক  পথ সহ বিস্তৃন এলাকার বাড়ি ঘর জমা জমি ও ভিটামাটি নদী গর্ভে  বিলীন হয়ে যাবে বলে জানান। যার প্রেক্ষিতে নদী  ভাঙ্গনে  ক্ষতি গ্রস্থ ভুক্তভোগি এলাকাবাসী  এক জোট হয়ে বালু উত্তোলন বন্ধে তীব্র প্রতিবাদের মুখে উত্তেজনা সৃষ্টি  হওয়ার খবর পেয়ে উপজেলা প্রশাসনের  পক্ষে  আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় জরুরী হস্তক্ষেপে গ্রহণ করা হয়। এ সময় ৪ জন কে আটক করা হয়েছে বলেও পিংনা ইউনিয়নের চেয়ারম্যান  ডাঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল এ বিষয়ে বলেন, পিংনা ইউনিয়নের নরপাড়া  এলাকায়  যমুনা নদী ভাঙ্গন রোধ  প্রকল্প এলাকায় অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করা হয়েছে।

Aminur / Aminur

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা