ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১,আহত ৪


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ১:৮

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে দুইপক্ষের সংঘর্ষে ইমদাদুল শেখ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত ইমদাদুল শেখ উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মো: সিরাজুল শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের আমতলা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামের সোহাগের সাথে গাছ কেনাবেচা নিয়ে ইমদাদ শেখের ঝগড়া হয়। পরবর্তীতে বিষয়টি মিমাংসার জন্য সোমবার সন্ধ্যায় চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে দুই পক্ষের শালিস হয়।  সালিশের পর ডুমুরিয়া উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার বিবদমান দুটি গ্রুপের লোকজন যোগানিয়া বাজারের আমতলা মোড়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়ে ইমদাদুল শেখ নামে এক ব্যক্তি মারা যান। এছাড়া সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। 
নড়াগাতী থানার ওসি মো: আশিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু