ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নব-যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে রায়গঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ১:৩৬

সিরাজগঞ্জে নব-যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের সাথে রায়গঞ্জে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা আইসিটি কর্মকর্তা ইঞ্জি. মোহায়মেনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। 
তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের সেবায় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা, রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, জামায়াতে ইসলামীর আমীর মো. আলী মর্তুজা, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ, বীর মুক্তিযোদ্ধা সোহরাম হোসেন খন্দকার, শিক্ষক প্রতিনিধি এম আব্দুল্লাহ সরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, জলবায়ু কর্মী ফয়সাল বিশ্বাসসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সমাজকর্মীরা।

সভায় অংশগ্রহণকারীরা উপজেলার উন্নয়ন, সেবা প্রদান ও প্রশাসনিক সমন্বয় বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমন্বিত উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন