ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বেবিচকে Passengers Boarding Bridge Operation Course (Batch-02) সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ২:৭

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর উদ্যোগে সিভিল এভিয়েশন একাডেমিতে আজ ২৪ নভেম্বর ২০২৫ তারিখে Boarding Bridge Operation Course (Batch-02) এর সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দরে Boarding Bridge Operator হিসেবে  কর্মরত ১০ জন অংশগ্রহণকারী ১০ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলমান এই কোর্সে অংশগ্রহণ করেন।

দুই সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজ পরিচালনার দক্ষতা বৃদ্ধি, নিরাপদ অপারেশন নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যাত্রী সেবা উন্নত করা। উল্লেখ্য, বোর্ডিং ব্রিজ বিমান ও যাত্রীর সংযোগ তৈরি করে—যা নিরাপত্তা, সময়ানুবর্তিতা এবং যাত্রীসেবার মানের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। তাই এই প্রশিক্ষণ কোর্স অপারেশনাল কার্যক্রমকে আরও কার্যকর ও নির্ভুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সনদ বিতরণী অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক জনাব প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন “Boarding Bridge Operation Course বিমানবন্দরের নির্বিঘ্ন যাত্রীসেবা নিশ্চিত করার একটি অপরিহার্য প্রশিক্ষণ। যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময ভ্রমন  নিশ্চিত করতে বোর্ডিং ব্রিজের সঠিক ও দক্ষ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মান অনুসারে বোর্ডিং ব্রিজ পরিচালনা করতে হলে অপারেটরদের প্রযুক্তিগত দক্ষতা, মনোযোগ এবং পরিস্থিতি মূল্যায়নের সক্ষমতা থাকতে হয়—এবং এই কোর্স সেই দক্ষতা অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে। 

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শাহরিয়ার মোর্শেদ সিদ্দিকী তত্ত্বাবধায়ক  প্রকৌশলী(ই/এম) চঃদাঃ, জনাব জাহাঙ্গীর আরিফ, নির্বাহী প্রকৌশলী(ই/এম) চঃদাঃ ও জনাব মোঃ খোরশেদুল ইসলাম , নির্বাহী প্রকৌশলী(ই/এম)চঃদাঃ ।

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ