তানোরে নৈশ প্রহরীদের বেঁধে হিমাগারে ডাকাতি
রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জ এলাকায় গভীর রাতে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে বেঁধে রেখে হিমাগারে প্রবেশ করে লুটপাট চালায়।
কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল খালেক জানান, দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ৬-৭ জনের একটি ডাকাত দল কোল্ড স্টোরেজে প্রবেশ করে। এসময় তারা নিরাপত্তাকর্মীদের ইনচার্জ আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে নিরাপত্তাকর্মী সাহেব আলী, সাইফুল ইসলাম ও আব্দুল্লাহকে অস্ত্রের মুখে দড়ি দিয়ে বেঁধে ফেলে।
ডাকাতরা প্রথমে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ভিতরে প্রবেশ করে এবং প্রায় ৩০ মিনিট অবস্থান করে। এসময় অফিস কক্ষের ড্রয়ার ভেঙে চার লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ তানোর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে তানোর থানার( ওসি) আফজাল হোসেন বলেন, ডাকাতির ঘটনায় তদন্ত সাপেক্ষে গুরুত্বপূর্ণভাবে পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ