হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনায় যাত্রী আটক
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেক এর তৎপরতায় ও গোয়েন্দা ও গোয়েন্দা সংস্থার সহযোগিতায় যাত্রী বেশি একটি লাগেজ চুরি চক্র আটক হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহারে এই অপরাধ চক্রকে আটক করা সম্ভব হয়েছে।
২৪ নভেম্বর ২০২৫ ইং, রাত ১১:৫৮ ঘটিকায় ঢাকা থেকে জেদ্দা যাওয়ার উদ্দেশ্যে আসা যাত্রী মোঃ আরমান কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। গত ০৩ নভেম্বর ২০২৫ তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃক আনীত অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা প্রদত্ত তথ্যের সহায়তায় এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের দায়িত্বরত সদস্যগণ তাকে আটক করেন।
পরবর্তীতে অভিযুক্ত আরমান হোসেনকে অধিকতর জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, তিনি ০৩ নভেম্বর ২০২৫ তারিখে সৌদি এয়ারলাইন্স (এসভি-৮০৬) ফ্লাইটযোগে রিয়াদ থেকে ঢাকায় আগমন করেন এবং ইমিগ্রেশন সম্পন্ন করার পর ইউএস বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত বেল্ট নং-২ থেকে অন্য যাত্রীর ০২ (দুই) টি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। এরপর ০৯ নভেম্বর ২০২৫ তারিখে তিনি পুনরায় অন্য বেল্ট থেকে আরও ১ (একটি) লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন । উল্লেখ্য যে, যাত্রী বেশে লাগেজ চুরির এই চক্রটি দীর্ঘদিন ধরে এ ধরনের কার্যক্রমের মাধ্যমে যাত্রী ভোগান্তি ও বিমানবন্দর কর্তৃপক্ষের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছিল।
অবৈধ ও অপরাধমূলক কার্যকলাপ নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত যাত্রী মোঃ আরমান হোসেনকে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট প্রাপ্ত তথ্য ও সিসিটিভি ফুটেজ গভীরভাবে পর্যালোচনা করে উক্ত যাত্রীকে ০১ (এক) বছর বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, দায়িত্বরত এভসেক সদস্যদের গোয়েন্দা তথ্যের সঠিক ব্যবহার, সতর্কতা ও পেশাদারিত্বের কারণেই এই অপরাধী চক্রকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা বাহিনীর এই সফলতা যাত্রী ও মালামালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দেশের বিমান পরিবহন নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেছে।
এমএসএম / এমএসএম
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ