বাঁশখালীর গণ্ডামারা আশরাফ আলী সড়কের বেহাল দশা, কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
বেহাল দশায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা আশরাফ আলী সড়ক, দেড়যুগেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এসড়কে, এরইমধ্যে কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় হাজার হাজার মানুষ চরম দূর্ভোগে পড়লেও দেখার কেউ নেই, দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে ২,৩ ও ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন এসড়কটির বেহাল পরিস্থিতি দেখা যায়। গণ্ডামারা বাজার থেকে মোয়াজ্জিন পাড়া ও গণ্ডামারা -বড়ঘোনা উচ্চ বিদ্যালয় হয়ে সকাল বাজার সংযোগ আশরাফ আলী সড়কটি খুবই ব্যস্ততম ও জনবহুল চলাচল সড়ক কিন্তু দীর্ঘ দেড়যুগেও এসড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।
পরিদর্শনকালে স্থানীয় রফিক আহমদ, নজরুল ইসলাম, হামিদুর রহমান, আলতাফ মিয়া, মাস্টার রমিজ উদ্দীন, মৌলানা শোয়াইবুল ইসলাম, মাওলানা আনিস আহমদ, মোস্তফা আলী, আলী হোসেন, মোঃ ফরিদ, আমির হোসেন, মোবারক আলী, নাছির উদ্দীন, তকিউদ্দীন, আমিনুল হক, বাবু ড্রাইভার,মোঃ উল্লাহ ড্রাইভার,নবী হোসেন, আবু বক্কর, নুরুল ইসলামসহ অন্তত অর্ধশতাধিক লোকজন বলেন, নির্বাচন আসলে চেয়ারম্যান -মেম্বার ও এমপি প্রার্থীরা সড়ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছ থেকে ভোট আদায় করে থাকে কিন্তু নির্বাচিত হয়ে গেলে চেয়ারম্যান, মেম্বার এবং এমপি যাই বলেননা কেন কেউ জনগণের খবর রাখেনা, রাস্তাঘাটের উন্নয়নের কোনো কথাই তাদের মনে থাকেনা, আশরাফ আলী সড়কটি অনেক পুরনো এবং জনবহুল চলাচল সড়ক।
দীর্ঘ দেড়যুগ ধরে এই সড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। বর্ষার মৌসুমে এই সড়কে হাঁটু পরিমাণ কাঁদাপুট জমে থাকায় এমনিতেই চলাচল অযোগ্য হয়ে পড়ে, এরইমধ্যে ৩ নম্বর ওয়ার্ডের মোয়াজ্জিন পাড়া সংলগ্ন কালভার্ট ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম দূর্যোগে পড়েছে হাজার হাজার মানুষ। গণ্ডামারা -বড়ঘোনা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বিভিন্ন স্কুল -মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের একমাত্র যাতায়াত মাধ্যম এই সড়ক, এছাড়াও বিকল্প কোনো সড়ক না থাকায় বাধ্য হয়ে এসড়ক দিয়ে চলাচল করে প্রাচীনতম গণ্ডামারা বাজার ও সকাল বাজারের ব্যবসায়ীরা। একজন রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। পুরো সড়কটি গর্তে পরিণত হয়েছে, দীর্ঘ দেড়যুগ ধরে সংস্কার না হওয়ার ফলে পুরো সড়কটি খানাখন্দে ভরপুর। সড়কে সৃষ্ট গর্ত গুলো দেখলে মনে হয় যেনো একেকটি ছোটখাটো পুকুর। এরইমধ্যে কালভার্টটি ভেঙে পড়ায় জন চলাচল একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেঙে পড়া কালভার্ট নির্মাণ পূর্বক সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি