ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় কৃষি উন্নয়নে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ২৫-১১-২০২৫ দুপুর ৩:৩৮

ভোলার মনপুরায় কৃষি উন্নয়নে কৃষক-কৃষানীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা খামার বাড়ির উপ-পরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ ও জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এআরএম সাইফুল্লাহ।

প্রশিক্ষনে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে করনীয় বিষয়ে ওয়ার্ড পর্যায়ের কৃষক-কৃষানীদেরকে দিক নির্দেশনা দেয়া হয়।  দুই দিন ব্যাপী প্রশিক্ষনের আজ প্রথম দিন অনুষ্ঠিত হয়। আগামীকাল প্রশিক্ষনের দ্বিতীয় সেশন একই স্থানে অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, জেলা উপসহকারি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা উপসহকারি কর্মকর্তা মোঃ আবুল কালাম, আরটিভি প্রতিনিধি সোহাগ মাহামুদ সৈকত প্রমূখ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত