সিআরপি’র প্রতিবন্ধী মানুষের উন্নয়ন প্রকল্পে অ্যালায়েন্স ফাইন্যান্সের সহায়তা
অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দক্ষতা উন্নয়ন প্রকল্পে সহায়তা প্রদানের মাধ্যমে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপির) এর পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি সিআরপি’র সাভারস্থ প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে অ্যালায়েন্স ফাইন্যান্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান্তি কুমার সাহা সিআরপি’র প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরের হাতে চেক তুলে দেন।প্রতিষ্ঠার পর থেকেই, সিআরপির নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করা যায়। বাংলাদেশে অনেক প্রতিবন্ধী ব্যক্তি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকায় অর্থ উপার্জনকারী কোনো কর্মসূচিতে যুক্ত হতে পারেন না, ফলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই সমস্যার সমাধানে, সিআরপি ব্যাপক পুনর্বাসন সেবা প্রদান করে থাকে যার মধ্যে রয়েছে দাতাদের অর্থায়নে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ-পরবর্তী উপকরণ সহায়তা।এই সমন্বিত উদ্যোগগুলি প্রতিবন্ধী ব্যক্তিদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে সহায়তা করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরপি’র ডোনার লিয়াজোঁ অফিসার তাসনিম জারিন, ফাইন্যান্স বিভাগের প্রধান মো. মিজানুর রহমান, পুনর্বাসন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার সলিম রহমান এবং অ্যালায়েন্স ফাইন্যান্স’র ব্র্যান্ড, কমিউনিকেশন ও করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি ম্যানেজার নভিলা হাসান।
এমএসএম / এমএসএম
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ