কমিউনিটি ব্যাংক ও মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডের সঙ্গে ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. ও মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডের মধ্যে একটি ব্যবসায়ীক অংশীদারিত্ব চুক্তি সম্প্রতি কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্টে স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এর নেতৃত্বে ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম এবং হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান।
কমিউনিটি ব্যাংকের হেড অব কার্ডস জাহির আহমেদ এবং মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডের কোম্পানি সেক্রেটারি ও চিফ ফিনান্সিয়াল অফিসার গাজী ইমাদ উদ্দিন মাহমুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস রেক্সি ডমিনিক গোমেজসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই চুক্তির মাধ্যমে কমিউনিটি ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী এবং স্টেকহোল্ডাররা মারমেইড ইকো-ট্যুরিজম লিমিটেডে সারা বছর জুড়ে রুম ভাড়ায় সর্বোচ্চ ৪০% পর্যন্ত বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। গ্রাহকদের উন্নতমানের লাইফস্টাইল সুবিধা ও অভিজ্ঞতা প্রদান করতে এই ব্যবসায়ীক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Aminur / Aminur
পুরান ঢাকায় চার দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের জন্মদিন আজ
গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল বিওয়াইডি
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩১তম সভা অনুষ্ঠিত
গ্রাউন্ড সার্ভিস আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে ইউএস-বাংলা
ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য উপহার পেলেন চট্টগ্রামের রীমা
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য র্যালি
উপকূলীয় আনসারদের উচ্চতর প্রশিক্ষণ সমাপনীতে গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান
অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, বিএসটিআইয়ের অভিযানে এক লাখ টাকা জরিমানা
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং কনকর্ড হেলথকেয়ার গ্রুপের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
শাহ্জালাল ইসলামী ব্যাংকে সাইবার নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
বিএসটিআই'র অভিযান