প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কুবি পরিবারের বৃক্ষরোপন কর্মসূচি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৫টি গাছের চারা লাগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবার। এ কর্মসূচির আওতায় সপ্তাহব্যাপী আরো ২ হাজার ৪২৫টি গাছ লাগানো হবে। মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি সম্পন্ন হয়।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১১-এর নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের দৌহিত্রী আরমা দত্তের সৌজন্যে এ কর্মসূচি পালিত হয়। বৃক্ষরোপনের সময় তিনি অনলাইনে যুক্ত ছিলেন।
এ বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকগন। এছাড়াও ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত