ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

‘গায়ের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই, সবকিছু পুড়ে ছাই’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ১:৯

কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ আগুনে সব হারানো হাজারো মানুষের জীবনে এখন শুধুই হাহাকার। আগুনের লেলিহান শিখা বস্তির শত শত ঘর পুড়িয়ে ছাই করে দিয়েছে। রেখে গেছে কেবল চরম দুর্ভোগ। পুড়ে যাওয়া ঘরের কাছে দাঁড়িয়ে হাজারো নিঃস্ব মানুষের মুখে একটাই কথা, ‘গায়ের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই, সবকিছু পুড়ে ছাই’।

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বস্তির বৌবাজার ক ব্লকের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, আমার গায়ের কাপড় ছাড়া আর কিছুই নাই, সব পুড়ছে ছাই হয়ে গেছে। ছোট্ট দোকান চালিয়ে যা উপার্জন করতাম তা দিয়েই চলত সংসার। সেই সামান্য ঘরের ভেতরেই ছিল আমার সারা জীবনের সঞ্চয়। ছেলেমেয়েদের সার্টিফিকেট, ফ্রিজ-টিভি। সবকিছু শেষ। কিছুই বাকি নাই।

সরেজমিনে দেখা যায়, আব্দুল মান্নানের মতো হাজারো মানুষ এখন খোলা আকাশের নিচে।রহিমা বেগম নামের এক বৃদ্ধা বলেন, ছেলেটার চিকিৎসার জন্য কিছু টাকা জমিয়েছিলাম, একটা টিনের কৌটায় রাখা ছিল। আজ ছাই ঘেঁটে সেটাও মেলেনি। এখনো না খেয়ে আছি। আমরা সরকারের কাছে সহযোগিতা চাই।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে বস্তির বৌবাজারের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং শুকনো মৌসুমের কারণে আগুন দ্রুত শতাধিক ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও সরু পথ ও পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে মারাত্মক বেগ পেতে হয়। এলাকার লেক থেকে পাইপ টেনে এনে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা