কমলগঞ্জে দেশি গরুকে ভারতীয় বলে মালিকসহ আটক করল বিজিবি
মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুরে দেশি গরুকে ভারতীয় গরু বলে গরুসহ স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে গরুসহ আটক থানায় সোপর্দ করা হয়। দেশি গরুকে ভারতীয় গরু বলে ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার ঘটনায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, কমলগঞ্জের কুরমা চা বাগানের উত্তর লাইনের সাগর পাল প্রায় মাসখানেক পূর্বে গোলের হাওর টিলাগাঁও বস্তির ইয়াকুব আলীর কাছ থেকে ৪০ হাজার টাকা দিয়ে লাল রংয়ের একটি ষাঁড় গরু কেনেন। গত ৩-৪ দিন ধরে গরুটি অসুস্থ হয়ে পড়লে তিনি গরু বিক্রির জন্য স্থানীয় গরু ব্যবসায়ীদের জানান। স্থানীয় তিন ব্যবসায়ী গরুটি দেখে ৩২ থেকে ৩৫ হাজার টাকা দাম হাঁকেন। খবর পেয়ে নতুন গরু ব্যবসায়ী শ্রীপুর (কোনাগাঁও) গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে বদরুল ইসলাম সোমবার সকালে সাগর পালের কাছ থেকে সাড়ে ৩৭ হাজার টাকা দিয়ে গরুটি কিনে বাড়ি ফিরছিলেন। পথে গোলের হাওর বড় বাড়ির সামনের পাকা রাস্তায় কুরমা বিওপির টহল তাকে আটকায়। এ সময় গরুটি ভারতীয় চোরাই গরু দাবি করে ব্যবসায়ী বদরুলসহ গরুটি কুরমা ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। বিকেলে গরুসহ ব্যবসায়ীকে কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়। কুরমা বিওপির সুবেদার মো. আব্দুল মালেক বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় আটক বদরুলের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা করেন।
ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়া বলেন, যাচাই-বাছাই না করে নিরীহ ব্যবসায়ীর বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা দিয়েছে বিজিবি।
আলাপকালে মামলার বাদী সুবেদার আব্দুল মালেক বলেন, আটক ব্যক্তি গরুর মালিকানা প্রমাণে কাগজপত্র প্রদর্শন বা স্পষ্ট প্রমাণে ব্যর্থ হওয়ায় গরুটি ভারতীয় বলে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া থাকার পর কিভাবে চুরি করে আনা হলো- এমন প্রশ্নের জবাবে সুবেদার মালেক বলেন, কাঁটাতারের বেড়া থাকার পরও ভারত থেকে গরুটি চুরি করে আনা হয়েছে।
বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, আটক বদরুল খুবই নিরীহ। তার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ নেই। তারপরও ভারতীয় গরু চুরির অপরাধে তার বিরুদ্ধে বিজিবি যে মামলা করেছে সেটা দুঃখজনক।
এমএসএম / জামান
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক
যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে