ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কেশবপুর উপজেলা বিএনপি নেতা বদরুজ্জামান মিন্টুর জানাজায় সর্বস্তরের মানুষের ঢল


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ১:১৯

যশোর জেলার কেশবপুর উপজেলার সাবেক বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর জানাজায় সর্বস্তরের মানুষের ঢল নামে। গত মঙ্গলবার জোহর নামাজের পর কেশবপুর ঐতিহ্যবাহী পাবলিক ময়দানে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হয়।

জানাজা নামাজের আগে দলীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের শোকস্মৃতিচারণ করেন। এ সময় বক্তৃতা করেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবারুল হক সাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় বিএনপি সদস্য ও ৯০ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী কাজী রওণকুল ইসলাম শ্রাবণ, ৯০ যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত (দাঁড়িপাল্লা) প্রার্থী অধ্যাপক মুক্তার আলী, যশোর নগর বিএনপি সাবেক সভাপতি মারুফুল ইসলাম এবং অ্যাডভোকেট আব্দুল গফুরসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন মনিরামপুর বিএনপি সভাপতি শহিদী ইকবাল হোসেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক মশিউর রহমান, কেশবপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি আলাউদ্দিন আলা, আইনজীবী অজিয়ার রহমান প্রমুখ।

বক্তারা প্রয়াত অ্যাডভোকেট মিন্টুর রাজনৈতিক অবদান, সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

বক্তব্য শেষে কেন্দ্রীয় বিএনপির পক্ষে সহ-সভাপতি অধ্যাপিকা নার্গিস ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এবং গণমাধ্যম কর্মীরা নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে প্রয়াত মিন্টুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকারী সংগঠনের মধ্যে ছিল যশোর জেলা বিএনপি, কেশবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি, মনিরামপুর উপজেলা বিএনপি, জেলা আইনজীবী সমিতি, ৬ নম্বর ইউনিয়ন পরিষদ, পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, কেশবপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, থানা প্রেসক্লাব, রাবিয়ান কেশবপুর, উপজেলা কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বন্ধু মহল, উদিচি শিল্পগোষ্ঠী, নয়ন ফার্মেসী এবং নাগরিক সমাজ। জানাজা নামাজে ইমামতি করেন মুফতি ফজলুল করিম কাসেমী। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান