ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ: ডিলার আটক


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ১:৩৪

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ২৪৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে শেরপুর পৌরসভার শেখহাটি বাজার এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।
এ সময় নজরুল ইসলাম (৩৫) নামে টিসিবির এক ডিলারকে আটক করা হয়। নজরুল ইসলাম সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়াপাড়া গ্রামের মোঃ একাব্বর আলীর ছেলে।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শেরপুর পৌরসভার শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিলেন ডিলার নজরুল ইসলাম। এদিকে গ্রাহকদের চাল না দিয়ে সেগুলো জান্নাত এন্টারপ্রাইজ নামে এক দোকানে অবৈধভাবে মজুত করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সদর উপজেলা প্রশাসন ও পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
পরে সেখান থেকে ২৪৮টি বস্তায় প্রায় সাড়ে সাত টন চাল জব্দ করে সদর থানায় নেওয়া হয়। এ সময় আটক করা হয় ডিলার নজরুল ইসলামকে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে টিসিবি ডিলার নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত চাল আপাতত প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে টিসিবির ডিলার উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ না করে অবৈধভাবে মজুত করে রেখেছেন। পরে অভিযান চালিয়ে গোডাউন থেকে ২৪৮ বস্তা চাল জব্দ করা হয়েছে। আটক ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার দুস্থ ও নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে এই চাল সরবরাহ করছে। এই ধরনের অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত