কুমিল্লায় খুচরা সার বিক্রেতা ও কৃষকদের মানববন্ধন বিক্ষোভ
সারাদেশে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা ও ৫ কোটি কৃষকদের ভোগান্তি দূর করণে খুচরা সার বিক্রেতাদের আইডি বহাল এবং টিও লাইসেন্স বহালের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভোক্তভোগী কৃষক ও খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশনের নেতারা।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা কান্দিরপাড় পূবালী চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানবন্ধনে প্রতিবাদ করেন জেলার বিভিন্ন উপজেলার কৃষক ও সার বিক্রেতারা। তাদের দাবী কৃষি মন্ত্রনালয়ে খুচরা সার বিক্রি বন্ধে স্থগিতাদেশ জারি করায় ভোগান্তি পড়বে প্রান্তিক কৃষকরা। ফলে কৃষি ও শীতকালীন ফসল ফলনে হাতের নাগালে সার না পেলে হুমকির মুখে পড়বে সাধারণ কৃষকরা।
জেলার বিভিন্ন উপজেলার যৌথ উদ্যোগে নগরীর কান্দিরপাড় এসে এ্যাসোসিয়েশনের নেতারা ঐক্যবদ্ধ হয়ে খুচরা সার বিক্রেতাদের আইডিকার্ড ও টিও লাইসেন্স বহাল রেখে সাধারণ কৃষকের দৌড়গড়ায় সেবা দিতে কৃষি মন্ত্রনালয়ের স্থগিতাদেশ বাতিলের দাবী জানান তারা।
তাদের দাবীতে ঐক্যমত পোষন করে কৃষক আবুল হাসান বলেন, সাধারণ কৃষক তার ফসল ফলনে খুচরা সারের প্রয়োজন হলে খচরা সার বিক্রেতাদের কাছে গিয়ে নিতে পারেন, ডিলাররা কখনো খুচরা সার বিক্রি করেন না। এতে করে প্রান্তিক কৃষকরা চাষাবাদ থেকে সরে দাড়াবে। ফলে কাচাঁ বাজার ও বিভিন্ন কৃষি পণ্যের দাম বৃদ্ধি হয়ে হুমকির পড়বে সাধারণ মানুষ।
এর আগে গত রবিবার লালমাই উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ শেষে কৃষি সচিব বরাবর লালমাই উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হায়াতুন নবী মিয়াজি,, সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শওকত আহমেদ পাবেলসহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার