ফুলছড়িতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, বিজ্ঞানভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা এবং জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে জনসাধারণকে উৎসাহিত করার লক্ষ্যে "দেশী জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এ প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) গাজী মুয়ীদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, এস.আই রুহুল আমিন, খামারী আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ তাসলিমা আকতার।
প্রদর্শনীতে ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর, বিভিন্ন সৌখিন পাখি এবং ঘোড়া প্রদর্শন করা হয়। শত শত উৎসুক জনতা এ প্রদর্শনী উপভোগ করেন। এর আগে একটি বর্নাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ফিতা কেটে ও পায়রা উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। উল্লেখ্য সারাদেশে ২৬ নভেম্বর ২০২৫ হতে ০২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন হচ্ছে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত