ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৮-৯-২০২১ দুপুর ৪:১৬

দেশের অন্যান্য স্থানের মতো নানা আয়োজনের মধ্যদিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রথম সন্তান জননেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে শাহজাদপুর উপজেলা আ’লীগের আয়োজনে স্থানীয় আ’লীগ কার্যালয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ১০টার দিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সিরাজগঞ্জ-৬-এর আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রফেসর মেরিনা জাহান কবিতা। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য এবং প্রফেসর মেরিনা জাহান কবিতার সন্তান সুমগ্ন করিম, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আকতার খান তরু লোদী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনারসহ স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

আ’লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। সেই সাথে তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এমএসএম / জামান

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে পূর্বধলায় মানববন্ধন

কুতুবদিয়ায় চুলার আগুনে ১৫ বসতঘর পুড়ে ছাই, ক্ষতি ৪৪ লাখ টাকা

নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

জাতীয়তাবাদী পদোন্নতি বঞ্চিত ও দুঃসময়ের ত্যাগী নেতা পরিচয়ে ভিসির বেপরোয়া অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক

চন্দনাইশে সুবিধাবঞ্চিত সনাতনীদের মাঝে বস্ত্র বিতরণ করছেন পুলিশ সুপার

হাতিয়ায় স্ত্রী কে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজীপুর সিটি করপোরেশনের অর্থায়নে টঙ্গীর চেরাগআলীতে এসটিএস উদ্বোধন

অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক

ধুনটে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর

হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার

পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার

কুড়িগ্রামে পূজামন্ডপ পরিদর্শন করে এসআরবি-১৩ এর প্রেস ব্রিফিং