লটারির ভিত্তিতে যশোরের নতুন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম
দেশজুড়ে পুলিশ সুপারদের ব্যাপক রদবদলের অংশ হিসেবে যশোর জেলার দায়িত্ব পেলেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাঁকে যশোরে পদায়ন করা হয়। একইসঙ্গে যশোরের বর্তমান পুলিশ সুপার রওনক জাহানকে বদলি করে শরিয়তপুর জেলায় পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের নতুন দায়িত্বের তালিকা প্রকাশ করা হয়। এর আগে সংসদ নির্বাচনকে সামনে রেখে সব জেলার এসপি পদে রদবদলের জন্য বিশেষ লটারি আয়োজন করা হয় রাজধানীতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’তে। লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের জানান, “লটারির মাধ্যমে দেশের প্রতিটি জেলার জন্য নতুন পুলিশ সুপার নির্ধারণ করা হয়েছে। তবে ডিএমপি সম্পর্কে সরকারের সিদ্ধান্ত এখনো আসেনি।”
এর আগে ৬ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সব জেলার এসপি ও ওসিদের লটারির মাধ্যমে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকেও এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন শেষ হওয়া এবং ফল ঘোষণার পরের ১৫ দিন পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোট–সম্পৃক্ত কোনো কর্মকর্তাকে বদলি করা যাবে না। এ বিধান ডিআইজি পদ পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য।
এদিকে, নির্বাচন কমিশন খুব শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। এর আগে মাঠ প্রশাসনে নিরপেক্ষতা নিশ্চিত করতে এই বৃহৎ পরিসরের পদায়ন ও রদবদলকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি