কোটালীপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কোটালীপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
উদ্বোধন শেষে প্রাণিসম্পদ মাঠ সহকারি নাজমুল দাড়িয়ার সঞ্চালনায় ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেনের সভপতিত্বে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সয়ম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, উপজেলা প্রকৌশলী শফিউল আজম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু তাহের হেলাল, উপজেলা দারিদ্য বিমোচন অফিসার মো: বায়জিদ হোসেন বক্তব্য রাখেন।
প্রাণিসম্পদ অফিসার ডা. মো: মিরাজ হোসেন বলেন, প্রাণিসম্পদ সপ্তাহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচী পালন করা হবে। এরমধ্যে রয়েছে গবদি পশু ও হাস মুরগীর ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন ও কৃমিনাশক বিতরণ, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ভ্রাম্যমান প্রচার ও প্রচারণা, কৃত্রিম প্রজনন সেবা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা, প্রাণিসম্পদ টেকসই উন্নয়নের তরুণ ও নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনে ভাবনা শীর্ষক মত বিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, দুধ-ডিম এগুলো হচ্ছে আমাদের দৈনদিন জীবনে অপরিহার্য একটি খাবার। যা পরিবারের শিশু থেকে সকল বয়সীদের পুষ্টির বড় যোগান দেয়। এজন্য খামারি ও প্রাণিসম্পদ দপ্তরের মাঠকর্মীদের হাস-মুরগি, গরু-ছাগল উৎপাদন বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রকার পাখি, ষাড়, গাভি, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর প্রদর্শনে ২০ টি স্টল অংশগ্রহন করে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত