ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বেলাবোতে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন


রমজান আলী জুয়েল, বেলাব photo রমজান আলী জুয়েল, বেলাব
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ৩:১৫

"দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে সারাদেশের ন্যায় নরসিংদীর বেলাবো উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ জুনায়েদ ইবনে হামিদ নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।

এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ গোলাম সারোয়ার, কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহবুব আলম লেলিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান খাঁন, বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, গবাদিপশুর দেশীয় জাত পালনে উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণীজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এই প্রদর্শনীতে বিভিন্ন স্টলের আয়োজন করা হয়, যা স্থানীয় খামারিদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

এমএসএম / এমএসএম

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ