কমলগঞ্জে তৃতীয় দিনের মতো চা শ্রমিকদের মানববন্ধন
মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যক্তিমালিকানাধীন শ্রীগোবিন্দপুর চা বাগানের শ্রমিক শ্রীজনম ভরের নির্মাণাধীন ঘর ভেঙে ফেলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বাগানের সাধারণ শ্রমিকরা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় শ্রীগোবিন্দপুর চা বাগানের প্রথম গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দুই ঘণ্টাব্যাপী চলা এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নারী চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু, পঞ্চায়েত প্রতিনিধি সভাপতি মিলন নায়েক, সাধারণ সম্পাদক শ্রীরাম বাক্তি, নারী চা শ্রমিক গায়ত্রী পাশী, শ্রীগোবিন্দপুর চা ছাত্র-যুব পরিষদের সভাপতি মনিলাল ভর, সাধারণ সম্পাদক দিলীপ পাশী, খাইরুন আক্তার, রাম সিংসহ চা শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে শনিবার সকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের চা শ্রমিক শ্রীজনম ভরের নবনির্মিত পাকা ঘর ভেঙে দেয় বাগান কর্তৃপক্ষ। এ সময় ভেঙে ফেলা ঘরের টিন, কাঠসহ মালামাল বাগান কর্তৃপক্ষ নিয়ে যায়।
চা শ্রমিক শ্রীজনক ভর বলেন, তিনি বাগান ব্যবস্থাপক প্রশান্ত সরকারের মৌখিক অনুমতি নিয়ে চা শ্রমিক বিনাচল কাহারের জায়গায় একটি পাকা ঘর তৈরি করেন। কিন্তু শনিবার পূর্ব কোনো নোটিস ছাড়াই বাগান ম্যানেজার বাগানের চৌকিদার নিয়ে তার নির্মাণাধীন ঘর ভেঙে দেন।
এ ঘটনায় সাধারণ চা শ্রমিকদের মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়। এতে ফুঁসে ওঠেন সাধারণ চা শ্রমিকরা। এর প্রতিবাদে রোববার সকাল থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন চা বাগানের শ্রমিকরা।
এমএসএম / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়