ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ৩:১৬

জয়পুরহাটে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণী সম্পদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণীসম্পদ হবে উন্নতি এবং আমিষেই শক্তি, আমিষেই মুক্তি" এ শ্লোগান নিয়ে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী উপলক্ষে এ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয। 

জেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মহির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য দেন জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক আল-মামুন মিয়া। 

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি'র বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) তুহিন রেজা, সদর উপজেলা নির্বাহী অফিসার  রাশেদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃত্রিম প্রজনন অধিদপ্তরের উপ-পরিচালক ডা: রস্তম আলী, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, জেলা ট্রেনিং ডা: খুরশিদ আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন প্রমুখ। 

দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে ৩০ টি স্টল অংশ নেয়। 

প্রধান অতিথি বলেন, সোনালী মুরগী জয়পুরহাটের গর্ব। আমি চাই আরোও উন্নতি হক। সম্মিলিত প্রচেষ্টায় এই অগ্রগতিকে আরোও ত্বরান্বিত করতে হবে। সুষম পুষ্টি নিশ্চিত করে একটি মেধাবী জাতি গঠনের মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাণিজ আমিষের ভূমিকা অপরিহার্য। গ্রামীন কর্মসংস্থান, সার্বিক বেকারত্ব হ্রাস ও রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি একটি স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তুলতে প্রাণিসম্পদের গুরুত্ব অপরিসীম।

উল্লেখ্য যে, জয়পুরহাট জেলার ৩ জন সফল উদ্যোরুণ প্রাণিসম্পদ উন্নয়নে অবদানের জন্য সারা দেশে ১৫ টি পদকের মধ্যে ৩ টি পদকের জন্য (১ টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক) চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। পদক প্রাপ্তিতে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের শুভেচ্ছা ও সাধুবাদ জানাই পাশাপাশি পদক প্রাপ্তির পেছনে ওতপ্রোতভাবে জড়িত থেকে তাদের পদক প্রাপ্তির কঠিনতম বন্ধুর পথকে সহজ করে দিতে পারায় প্রাণিসম্পদ বিভাগ, জয়পুরহাট গর্ব অনুভব করছে।

প্রধান অতিথি বলেন, সুষম পুষ্টি নিশ্চিত করে একটি মেধাবী জাতি গঠনের মাধ্যমে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাণিজ আমিষের ভূমিকা অপরিহার্য। গ্রামীন কর্মসংস্থান, সার্বিক বেকারত্ব হ্রাস ও রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি একটি স্বাস্থ্যবান প্রজন্ম গড়ে তুলতে প্রাণিসম্পদের গুরুত্ব অপরিসীম।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান