ভূঞাপুরে আধুনিক পশুপালন নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বর্ণিল উদ্বোধন
‘‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’’ দেশে প্রথমবারের মতো এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে পালিত হয়েছে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫’ এর বর্ণাঢ্য আয়োজন । আজ বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়। এতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. স্বপন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনায় প্রাণিসম্পদ খাতে দেশ আরও সমৃদ্ধ হবে। স্থানীয় পর্যায়ের পশুপালকদের উৎসাহিত করতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিন প্রদর্শনীতে নানা ধরনের পশুপাখি, খাদ্য, দুগ্ধজাত পণ্য, উন্নত জাতের বীজ ও আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হয়। অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীটি সারাদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান