গোপালগঞ্জে সাড়ে চার হাজার কৃষকের হাতে পৌঁছাল প্রণোদনার বীজ–সার
গোপালগঞ্জে বোরো ধানের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান। সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. লিয়াকত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক, কৃষিবিদ বিধান রায়।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার।
অনুষ্ঠান শেষে কৃষক–কৃষাণীদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেওয়া হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার জানান, ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার কৃষকের মধ্যে ৮ হাজার কেজি হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৩০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি করে উপশী জাতের বীজ এবং প্রতি কৃষককে ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, এসব বীজ ও সার ব্যবহার করে সদর উপজেলার ৪ হাজার ৩৩০ কৃষক নিজেদের ৪ হাজার ৩৩০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করবেন। এতে স্থানীয়ভাবে বোরো উৎপাদন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ