ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ৩:২২

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদ্রাসাপড়ুয়া নিজ কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে পিতা শামীম বেপারীকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার পর দীর্ঘ ১৮ দিন পলাতক থাকার পর মঙ্গলবার (২৫ নভেম্বর) গভীর রাতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম বেপারী উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামের শাহজাহান বেপারীর ছেলে। সদরপুর থানা পুলিশ ও র‌্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় আল-ইহসান ইসলামিয়া মহিলা মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষার্থী। শিশুটির মা সিজারিয়ান অপারেশনের কারণে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত ৭ নভেম্বর বিকেলে শামীম বেপারী মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নানাবাড়ি থেকে রিকশায় করে নিয়ে বের হন।
তবে মেয়েকে মাদ্রাসায় না নিয়ে তিনি উপজেলার চর চাঁদপুর এলাকার আফসার কাজীর বাগান সংলগ্ন একটি নির্জন জঙ্গলে নিয়ে যান। সেখানে মেয়েকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পৈশাচিক এই ঘটনা শেষে মেয়েকে মাদ্রাসায় রেখে দ্রুত পালিয়ে যান শামীম।
ঘটনার ভয়াবহতা সম্পর্কে ভুক্তভোগী শিশুর খালা শাবানা আক্তার বলেন, "ঘটনার পর মাদ্রাসায় থাকাকালীন আমার ভাগ্নি আমাকে ফোন করে। সে প্রচণ্ড কান্না করতে করতে আমাকে পুরো ঘটনা জানায়। বিষয়টি শোনার পরপরই আমরা দ্রুত মাদ্রাসায় গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, ন্যক্কারজনক এ ঘটনায় গত ৮ নভেম্বর ভুক্তভোগীর মামা ছাত্তার খান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জ থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ (২৬ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন