ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ন্যাশনাল ব্যাংক “রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন”-এর যুগান্তকারী উদ্বোধন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৬-১১-২০২৫ দুপুর ৩:২৯

“রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন” এর উদ্বোধনের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক পিএলসি ডিজিটাল রূপান্তরের পথে আরও একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় ব্যাংকের প্রধান কার্যালয়ে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী নতুন এই ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ সকল বিভাগীয় প্রধান উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন শাখা ও উপশাখার ম্যানেজারবৃন্দ অনলাইনে সরাসরি যুক্ত ছিলেন।
 
উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী বলেন, “রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন চালুর মাধ্যমে ন্যাশনাল ব্যাংক প্রযুক্তি ও আধুনিকায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এখন থেকে গ্রাহকরা তাদের প্রিয়জনদের পাঠানো রেমিট্যান্সের অর্থ দেশের যেকোনো শাখা বা উপশাখা থেকে স্বল্পতম সময়ে গ্রহণ করতে পারবেন। পাশাপাশি এই স্বয়ংক্রিয় প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুলভাবে ও দ্রুততম সময়ে পেমেন্টের সমন্বয় নিশ্চিত করবে।”
 
স্বয়ংক্রিয় এই ব্যবস্থাটি লক্ষ লক্ষ রেমিট্যান্স গ্রাহকের অভিজ্ঞতায় আমূল পরিবর্তন আনবে এবং দ্রুত সেবা প্রদান, উন্নত মান এবং সারাদেশে নির্বিঘ্নে রেমিট্যান্স পেমেন্ট নিশ্চিত করবে।
 
অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ এবং ফরেন রেমিট্যান্স ডিভিশন ও রিটেইল লাইয়াবিলিটি ডিপার্টমেন্টের প্রধান মিল্টন রায় ব্যাংকের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরেন এবং রেমিট্যান্স খাতে ন্যাশনাল ব্যাংকের শক্তিশালী অবস্থান ও নেতৃত্ব পুনর্ব্যক্ত করেন।
 
“রেমিট্যান্স ক্যাশ পেমেন্ট অটোমেশন” উদ্বোধনের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক পিএলসি উদ্ভাবন, সেবা উৎকর্ষতা এবং ব্যাংকিং-এ প্রযুক্তি-নির্ভর ও দক্ষ ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করলো।

এমএসএম / এমএসএম

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ