ঢাকা ইয়ুথ ফোরামের উদ্যোগে তরুণ-তরুণীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে গতকাল (মঙ্গলবার, ২৫ নভেম্বর) ঢাকা ইয়ুথ ফোরামের আয়োজনে তরুণ-তরুণীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ-রাজনীতি, শিক্ষা ও নেতৃত্ব—এই তিন ক্ষেত্রের সমন্বয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গবেষক ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব। তিনি সমসাময়িক রাজনীতি এবং দেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের অপরিহার্য ভূমিকাকে সামনে রেখে বক্তব্য রাখেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন। তিনি দেশের মোট ভোটার গোষ্ঠীর মধ্যে যুব সমাজের প্রভাব ও তাদের রাজনৈতিক সচেতনতার ওপর বিশেষভাবে আলোকপাত করেন।
আলোচনায় বক্তারা বলেন, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৯০০ এর কাছাকাছি। এর মধ্যে প্রায় ৩০ শতাংশই তরুণ ভোটার। বক্তাদের মতে, তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ ও সিদ্ধান্তেই ভবিষ্যতের নেতৃত্ব গঠিত হবে, এবং তাদের সক্রিয়তার ওপরই আগামী নির্বাচনী ফল উল্লেখযোগ্যভাবে নির্ভর করবে। বক্তারা আশা ব্যক্ত করেন, তারুণ্যনির্ভর নেতৃত্ব, মূল্যবোধ এবং গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক প্রক্রিয়া আরও পরিপক্ব ও শক্তিশালী হবে।
সভার সভাপতিত্ব করেন ইয়ুথ ফোরামের সভাপতি, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি এবং তেজগাঁও কলেজ গভর্নিং বডির সদস্য ফখরুল ইসলাম রবিন। সভাটি সঞ্চালনা করেন ঢাকা ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রকৌশলী ড. জুলাস আহমেদ, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন এবং সাংবাদিক ও কলামিস্ট শরিফুল ইসলাম।
এমএসএম / এমএসএম
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার