ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা ব্যাংক পিএলসি "আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬" উদযাপন করেছে


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৩-২০২৬ বিকাল ৫:৩৪

০৮ মার্চ ২০২৬ তারিখে ঢাকা ব্যাংক “আন্তর্জাতিক নারী দিবস–২০২৬” উপলক্ষে প্রধান কার্যালয়ে দিনব্যাপী এক বিশেষ কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানে ব্যাংকটির সকল নারী কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে ব্যাংকের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের মূল্যবান অবদানকে স্বীকৃতি ও সম্মান জানানো হয়।
এই বিশেষ দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকা ব্যাংক একটি প্যানেল আলোচনার আয়োজন করে, যেখানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট নারী নেতৃবৃন্দ নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব এবং সর্বজনীন উন্নয়নমূলক বিষয়ে তাদের মূল্যবান মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনাটি সঞ্চালনা করেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ওসমান এরশাদ ফয়েজ। উদ্বোধনী বক্তব্যে তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে নারীর ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন এবং কর্মক্ষেত্র ও সমাজে বৈচিত্র্য, সমতা ও নারীর জন্য অধিকতর সুযোগ সৃষ্টিতে ঢাকা ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় অতিথি প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সাজিদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, মিস জাহিদা ফিজ্জা কবির; ঢাকা ব্যাংকের চীফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার ফারজানা আহমেদ এবং বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ নারী জাতীয় ফুটসাল দলের অধিনায়ক মিস সাবিনা খাতুন।
এ উপলক্ষে ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এ. কে. এম. শাহনেওয়াজ; উপ-ব্যবস্থাপনা পরিচালক সর্বজনাবঃ এ. এম. এম. মঈন উদ্দিন, মো. মোস্তাক আহমেদ ও শেখ আব্দুল বাকির; হিউম্যান রিসোর্সেস ডিভিশনের প্রধান জনাব এম. রেজাউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্র্যাক হেলথকেয়ার - এর সহযোগিতায় একটি স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে নারী অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সেবা প্রদান করা হয়।
এই বিশেষ উপলক্ষে, ঢাকা ব্যাংক নতুন নারী-কেন্দ্রিক সেবা “এমপাওয়ার – ঢাকা ব্যাংক অরণী এর একটি প্রোডাক্ট” চালু করেছে, যা উচ্চ সম্পদশালী নারী গ্রাহকদের জন্য তৈরি একটি প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট।
“Rights. Justice. Action. For All Women and Girls.” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা ব্যাংক এ বিশেষ আয়োজনের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানায়। এ উপলক্ষে ব্যাংকের নারী কর্মকর্তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়, যা তাদের অনুপ্রাণিত, উদ্দীপ্ত ও উৎসাহিত করে।
এর আগে ৫ মার্চ ২০২৬ তারিখে এভারকেয়ার হাসপাতাল, ঢাকা - এর সিনিয়র কাউন্সেলর মিস আলিয়া ফেরদৌস আজাদ “মিড-ক্যারিয়ার ক্রাইসিস ম্যানেজমেন্ট” বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন। একই দিনে “Dhaka Bank International Women’s Day Entrepreneurship Fair 2026” শীর্ষক দিনব্যাপী একটি প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে নারী উদ্যোক্তারা তাদের পোশাক, বিভিন্ন অ্যাকসেসরিজ ও খাদ্যপণ্যসহ নানা ধরনের পণ্য প্রদর্শন করেন।
নারীরা এগিয়ে যাক, আমাদের নারীরা হোক সমৃদ্ধ।
আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীকে জানাই আন্তরিক শ্রদ্ধা, সাফল্য ও শুভকামনা। ঢাকা ব্যাংক সবসময় নারীবান্ধব ও সহায়ক কর্মপরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেন নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারেন এবং তাদের সম্ভাবনাকে পূর্ণ বিকশিত করতে পারেন।

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত