ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আরবিএস শীর্ষক সচেতনতামূলক ও নির্বাহী উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ২:২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “ঝুঁকিভিত্তিক তদারকি (আরবিএস) প্রত্যাশা ও ব্যাংকের প্রস্তুতি” শীর্ষক একটি সচেতনতামূলক ও নির্বাহী উন্নয়ন কর্মসূচি (ইডিপি) ৮ মার্চ, ২০২৬ রবিবার প্রধান কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক ২০২৬ সাল থেকে চালুকৃত আরবিএস কাঠামো সম্পর্কে ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে সচেতনতা তৈরি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। 
ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় পর্ষদ পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ রাফাত উল্লা খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন ডিপার্টমেন্ট (এসপিসিডি)-এর ডিরেক্টর মোহাম্মদ আব্দুর রব এবং অতিরিক্ত পরিচালক শিরাজুম মুনিরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ব্যাংকের স্থিতিশীলতার জন্য সুশাসন ও সক্রিয় ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সকল কর্মকর্তা, বিশেষত শাখা ব্যবস্থাপকদেরকে ঝুঁকিভিত্তিক তদারকির মূলনীতিগুলো আত্মস্থ করে ক্ষেত্র পর্যায়ে সেগুলো বাস্তবায়নের আহ্বান জানান। 
ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোঃ রাফাত উল্লা খান বলেন, প্রচলিত লেনদেন-ভিত্তিক কার্যক্রম থেকে ঝুঁকিভিত্তিক তদারকি একটি ভবিষ্যৎমুখী পদ্ধতি, যা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতার ওপর গুরুত্ব আরোপ করেন। নতুন তদারকি কাঠামোর সাথে সমন্বয় সাধনে ব্যাংক অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি জানান, ব্যাংক ইতোমধ্যে অর্গানোগ্রাম পুনর্বিন্যাস ও ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা হালনাগাদ করেছে।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন ডিভিশনের প্রধানবৃন্দ, শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন এবং ২২৬ জন শাখা ব্যবস্থাপক ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

Aminur / Aminur

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত