আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পদ্মা ব্যাংকের
পদ্মা ব্যাংক পিএলসির উদ্যোগে রোববার (০৮ মার্চ, ২০২৬) আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়। “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”- প্রতিপাদ্যকে সামনে রেখে ফুল দিয়ে নারী সহকর্মীদের সম্মাননা জানানো হয়। ব্যাংকের গুলশান কর্পোরেট হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা (চলতি দায়িত্বে)। তিনি ঢাকার বিভিন্ন শাখা ও হেড অফিসের নারী কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন, নারী কর্মীরা কোন অযাচিত মন্তব্য কিংবা অবাঞ্ছিত আচরণের শিকার হলে সেটা হবে জিরো টলারেন্স। এই ক্ষেত্রে সবাইকে সরাসরি ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকের কাছে অভিযোগ জানানোর নির্দেশ দেন। পাশাপাশি একটি হট নাম্বার ও একটি ইমেইল চালুর নির্দেশ দেন তিনি। নারী কর্মীর পরিচয় গোপন রেখেই অভিযোগ দ্রুত নিষ্পত্তির আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন নারী সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি উপস্থিত সবাইকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। নারী কর্মীরা তাদের জীবনের নানা ধরনের চ্যালেঞ্জ এবং সাফল্যের গল্প বলেন। বিভিন্ন সমস্যায় কর্মক্ষেত্রে সিনিয়র ম্যানেজমেন্টদের কাছ থেকে যে সহযোগিতা পান তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার হোসেন আরা আক্তার, কোম্পানি সেক্রেটারি এএসএম আসাদুল ইসলাম-সহ বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার
বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার
স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক
গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”
ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে