ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বইমেলায় উন্মোচিত হলো টি. এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৩-২০২৬ দুপুর ১:২৫

অমর একুশে বইমেলায় উন্মোচিত হয়েছে করপোরেট ব্যক্তিত্ব, স্ট্র্যাটেজিক ক্রেডিট কোচ ও গবেষক টি. এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের নতুন বই ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট: ব্যবসা বাঁচানোর বিজ্ঞান ও অর্থ আদায়ের কৌশল’। শুক্রবার (৬ মার্চ) বেলা ২টা ৫০ মিনিটে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখকের মা জান্নাতুল ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা, কথাসাহিত্যিক ও কবি এ বি এম সোহেল রশিদ, আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট ব্যক্তিত্ব জিয়াউল আলম চৌধুরী, পুষ্টিবিদ শারমিন আক্তার এবং ডা. আদিবা ইসলাম ফারিন। এছাড়াও অনুষ্ঠানে খুদে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল লেখকের পুত্র ফালাক আবদুল্লাহ।
পেশাগত জীবনে ক্রেডিট রিকভারি নিয়ে কাজ করতে গিয়ে লেখক দেখেছেন, অনেক সময় সঠিক কাঠামোর অভাবে ভালো মানুষও খেলাপি হয়ে পড়েন, নিষ্ঠাবান কর্মীরা ব্যর্থ হন এবং সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলো ঝুঁকির মুখে পড়ে । মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ক্রেডিট ম্যানেজমেন্ট মানে কেবল খাতার হিসাব বা টাকা আদায় নয়; এটি মূলত বিশ্বাস, কৌশল এবং ন্যায়ের এক সম্মিলিত চর্চা । জোর করে নয়, বরং কৌশল আর সঠিক আচরণই যে আদায়ের সেরা অস্ত্র, বইটিতে পাওনা আদায়ের সেই মানবিক ও বৈজ্ঞানিক দিকটিই তুলে ধরা হয়েছে ।
বইটি মূলত আমাদের দেশের উদ্যোক্তা, করপোরেট পেশাজীবী, ক্রেডিট ম্যানেজার, ব্যাংকার এবং যারা ক্রেডিট ব্যবসা বা অর্থনীতির শিক্ষার্থী তাদের জন্য লেখা হয়েছে। একটি রুগ্ন ব্যবসাকে সারিয়ে তোলার উপায় হিসেবে বইটিতে গ্রাহক বিশ্লেষণ ও ক্রেডিট অনুমোদনের সঠিক প্রক্রিয়া, ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্টের আগাম কৌশল এবং মাঠ পর্যায়ে টিম ম্যানেজমেন্ট ও লিডারশিপের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে । পাশাপাশি আইনি কাঠামোর পাশাপাশি সমাজভিত্তিক রিকভারি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) উপায়গুলোও এতে প্রাধান্য পেয়েছে ।
লেখক টি. এম. আবদুল্লাহ-আল-ফুয়াদ বর্তমানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-তে ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ও আর্লি রিকভারি এর ইনচার্জ হিসেবে কর্মরত। ওয়ালটন পরিবারের মতো বিশাল এক কর্মযজ্ঞে কাজ করতে গিয়ে অর্জিত অভিজ্ঞতা থেকেই তিনি এই বইটি লিখেছেন। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগে প্রথম ব্যাচের প্রথম রোলধারী হিসেবে স্নাতক ও স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমফিল সম্পন্ন করেন। বর্তমানে তিনি ‘পুরুষদের প্রতি পারিবারিক সহিংসতা’ বিষয়ে পিএইচডি গবেষণায় নিয়োজিত। এছাড়া তিনি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সার্টিফায়িং প্রতিষ্ঠান ‘এডুপ্রো’ (Edupro, UK) থেকে রিস্ক ও কমপ্লায়েন্স ম্যানেজমেন্টে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমাধারী। 
'বই বাজার প্রকাশনী' থেকে প্রকাশিত এই বইটি মেলার ২০৮-২১০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। ৪৫০ টাকা মূল্যের এই বইটি অনলাইন বুকশপ রকমারি ডট কম থেকেও সংগ্রহ করার সুযোগ রয়েছে।

 

এমএসএম / এমএসএম

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার

স্যামসাং বাংলাদেশের এমএক্স বিজনেসের নতুন হেড অফ প্রোডাক্ট প্ল্যানিং মোহাম্মদ শাহরিয়ার

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি.-এর শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৯৩তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে "রিঅ্যাক্ট ২০২৬"-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রপ্তানিমুখী শিল্পে অর্থায়ন সহায়তায় বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রাইম ব্যাংক

গ্রামীণফোন নিয়ে এলো “ওয়ানএআই”

ঢাকায় বাংলাদেশ সোসাইটি অব আল্ট্রাসনগ্রাফির ৩৮তম জাতীয় কনফারেন্স ও আন্তর্জাতিক ওয়ার্কশপ এর শুভ উদ্বোধন

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত